শুধু চিঠি নয়, কাশ্মীরে পাঠানো যাবে না কোন পার্সেলও

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মীরে আপাতত কোনও চিঠি পাঠানো যাবে না। শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও। খবর এনডিটিভির।

ডাক বিভাগ জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : আমরা কখনোই ভারতের অংশ ছিলাম না : কাশ্মিরের প্রধানমন্ত্রী

তবে, জম্মু ও কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কোনো কিছু পাঠানো যাবে না। এর মধ্যে চিঠি যেমন রয়েছে, তেমনই সব ধরনের পার্সেলও রয়েছে। বেসরকারি ক্যুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্র জানিয়েছে।

পূর্ব ভারতের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানিয়েছেন, এ বিষয়টি অভ্যন্তরীণ। তাই তিনি এ নিয়ে কোনও মন্তব্য করবেন না।

আগের সংবাদঈদুল আজহা উপলক্ষে ৬৬৯ জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত
পরবর্তি সংবাদআজাদ কাশ্মীর, আকসাই চীন ভারতের অন্তর্ভুক্ত, দাবি করলেন অমিত শাহ