ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী

ফাতেহ ডেস্ক

গত দুদিনের মতো আজও ফাঁকা রাজধানী। ঈদের এই সময়ে সড়কে নেই ঘন্টার পর ঘন্টা যানজট, নেই ধুলোবালি। নগরবাসী বলছেন, আগে যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগতো দেড় থেকে দুই ঘন্টা, এখন একই পথে সময় লাগছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। তবে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল রোধে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশকে।

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী। নগরবাসীর কাছে যেন অচেনা শহর। যানজটে অভ্যস্ত মানুষগুলো হাসিমুখে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন, সেরেছেন প্রয়োজনীয় কাজ, ঘোরাফেরা করেছেন ঈদের আমেজে। নেই কোন ধরণের ধূলাবালি, গাড়ির দুষণ।

সব সময়ের যান্ত্রিক শহরে অচেনা পরিবেশ পেয়ে একদল সাইকেল প্রেমী ঘুরতে বেরিয়েছেন। ঢাকার সড়ক এমনটা ফাকা হওয়ায় সবচেয়ে খুশি যাত্রী ও চালকরা। সড়ক পথের সিগন্যালগুলোতে গাড়ীর চাপ না থাকায় ঝক্কি ঝামেলা ছাড়াই পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। সবার চোখেমুখেই আনন্দ। এমন সড়কে দায়িত্ব পালন করেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন ট্রাফিক সদস্যরা। প্রতি বছরের দুই ঈদের ছুটিতে এ সুযোগটা তারাও উপভোগ করেন।

ফাঁকা ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল ট্রাফিক সার্জনরা।
আরও প্রায় এক সপ্তাহ অনেকটাই ফাঁকা থাকবে রাজধানী। এ সময় দুর্ঘটনা রোধে চালকদের সাবধানে গাড়ী চালানোর পরামর্শ ট্রাফিক সদস্যদের।

আগের সংবাদপ্রধানমন্ত্রীকে আনতে যাওয়া পাইলট আটক: তদন্ত কমিটি গঠন
পরবর্তি সংবাদলোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস ছাড়ার ধুম