
ফাতেহ ডেস্ক
ভারতের এবারের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস ছাড়ার ধুম পরেছে। রাজস্থান, পাঞ্জাবের পর এবার বিপত্তি দেখা দিয়েছে তেলাঙ্গানায়।
বৃহস্পতিবার দল ছেড়ে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি-টিআরএসে যোগ দিয়েছেন কংগ্রেসের ১২ নীতি নির্ধারক। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের টিআরএসের বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। তবে বেরিয়ে আসা বিধানসভার সদস্যদের দাবি, টিআরএসের আদর্শে উদ্বুদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এই সিদ্ধান্তের ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে শক্ত অবস্থানে থাকতে যাচ্ছে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস। অন্যদিকে, বিশ্লেষকদের শঙ্কা, ১২ এমএলএ হারিয়ে বিধানসভা নির্বাচনে বিপাকেই পড়বে কংগ্রেস।
