ঈদের পর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ডা. জাফরুল্লাহর

ফাতেহ ডেস্ক

একাদশ সংসদ নির্বাচনের পর ঐক্যফ্রন্টের আন্দোলন গড়ে তুলতে না পারার সমালোচনা করেছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা। সুপ্রিম আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক ঐক্যের আলোচনা সভায় ওঠে এই সমালোচনা।

নির্বাচনে অনিয়মের দাবি করে তা প্রত্যাখ্যান করা হলেও কেন কড়া কোনো কর্মসূচি দেয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ঈদের পর আন্দোলনের পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর ভুল স্বীকার করে দ্রুত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে। আর এতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আগের সংবাদসাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে জিতেছে বিজেপি : মমতা
পরবর্তি সংবাদঈদে ঝুঁকিপূর্ণ লঞ্চ যাত্রা