
ফাতেহ ডেস্ক
উইঘুর মুসলমানদের উপর বহুবছর যাবত চালিয়ে আসা নির্যাতনে নতুন মাত্রা আরোপ করল চীন। অন্যান্য নির্যাতনের পাশাপাশি এবার নতুন মাত্রার এই নির্যাতনের শিকার শিশুরা।
সবেমাত্র মায়ের দুধ ত্যাগ করা মুসলিম শিশুদেরকে জোরপূর্বক পিতা মাতা থেকে পৃথক করে দেয়া হয়। এবং বৃদ্ধাশ্রমের আদলে বানানো ” মেহির” নামক এক বিশেষ ধরণের আশ্রমে তাদেরকে রাখা হয়। সেখানে শিশুরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করে৷ পর্যাপ্ত খাবার ও থাকার জায়গার খুব সংকট চোখে পড়ে৷ একজন সংকুলান হয় এমন একটি খাটে জোর করে তিন-চারজন শিশুকে ঘুমাতে বাধ্য করা হয়।
শিশুদের আশ্রমের আভ্যন্তরীণ জীবন সম্পূর্ণ চীনা সংস্কৃতিতে আবর্তিত হয়। এবং সেখানে পারিপার্শ্বিকভাবে উইঘুর মুসলিম শিশুদের ইসলামবিদ্বেষে প্ররোচিত করা হয়। তাদেরকে শিক্ষা দেয়া হয় চীনা সংস্কৃতি ও নিরিশ্বর নাস্তিক্যবাদ।
উইঘুর মুসলিমদেরকে ক্ষমতার পাশাপাশি সংস্কৃতির দিক থেকেও নিঃস্ব করে দিতে চীনের এই নতুন ষড়যন্ত্র। যেন আগামি প্রজন্ম থেকেই উইঘুররা হয়ে ওঠে নির্বীর্য ও চীনের একান্ত অনুগত সেবাদাস।
