উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় হত্যা, আসামি গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

ঝালকাঠিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মুমীন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মুমীন বাপ্পী নলছিটি উপজেলার মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেপ্তার করে তারা। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে সে। সকালে তাকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার রাতে, ৬ জনের নামে মামলা করেন নিহতের ছেলে জিহাদ হাওলাদার। গত শুক্রবার রাতে উচ্চ শব্দে পিকনিকে গান বাজানো নিষেদ করায় স্থানীয় আবদুল জলিল হাওলাদারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন ওই তরুণেরা। ঘটনাস্থলেই মারা যান আব্দুল জলিল।

আগের সংবাদকাদেরের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা
পরবর্তি সংবাদসুবর্ণচরে ধর্ষণের পর গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টে রিট