কাদেরের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা

ফাতেহ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরে রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

মন্ত্রিসভায় তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ের কেন্দ্রিয় মসজিদে ওবায়দুল কাদেররের রোগ মুক্তিতে বিশেষ দোয়া করা হয়।

আগের সংবাদসালাহুদ্দিন আইয়ুবির মৃত্যুবার্ষিকী আজ, আকসার পুনরুদ্ধারে আরেকজন আইয়ুবি কি আসবে?
পরবর্তি সংবাদউচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় হত্যা, আসামি গ্রেপ্তার