উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

ফাতেহ ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আগের সংবাদ‘হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল’
পরবর্তি সংবাদসিলেটে আল করীম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ