
ফাতেহ ডেস্ক
কায়েদুল উলামা আল্লামা আব্দুল করীম শায়খে কৌড়িয়া রহ.-এর অন্যতম খলিফা হজরত মাওলানা হাফিজ সৈয়দ ইমাম উদ্দিন সাহেব দা. বা.-এর উদ্যোগে প্রতিষ্ঠিত আল করীম ফাউন্ডেশন-এর উদ্যোগে ইংল্যান্ড প্রবাসী ভাই-বোনদের সহযোগিতা ও স্থানীয় ভাইদের ব্যবস্থাপনায় সিলেট শহরের মদিনা মার্কেট ও বাগবাড়ি এলাকায় বিগত ৯ জুন রবিবার সাড়ে তিনশোর (৩৫০) অধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ইউকে প্রতিনিধি হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন বিন ইমামুদ্দিন সাহেব।
স্থানীয় প্রতিনিধি হিসেবে সার্বিক সহযোগিতায় ছিলেন, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জনাব সৈয়দ নুর আহমদ, হাফিজ মাওলানা মাসুম আহমদ সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া, শায়খে কৌড়িয়া রাহ.-এর নাতি হাফিজ মাওলানা শরীফ মাহমুদ, হাফিজ মাওলানা আদিব আহমদ, হাফিজ উবায়দুল হক, হাফিজ আরিফ আহমদ, হাফিজ আসরারুল হক, হাফিজ আব্দুল করীম মনজুর, হাফিজ মারুফ আহমদ, হাফিজ সাজিদুল হকসহ প্রমুখ সদস্যবৃন্দ।
