আন্তর্জাতিক ডেস্কঃ
সুদানের সরকার সাবেক প্রেসিডেন্ট উমর আল বাশীরসহ অন্যান্য আসামীদের আন্তর্জাতিক অপরাধ আদালাতের নিকট হস্তান্তরে সম্মত হয়েছে।
সুদানের মন্ত্রীপরিষদের এক উর্ধতন সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী জুবাতে দারফুরের নেতাদের সাথে বৈঠকের আগেই খার্তুমে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
অন্যদিকে উমর আল বাশীরের আইনজীবী মুহাম্মাদ হাসান আমীন রয়টার্সকে জানান, ‘এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালাতের অনুপ্রবেশকে আমরা প্রত্যাখ্যান করছি। কারণ, এটা রাজনৈতিক আদালাত। কোন নিরপেক্ষ আদালাত নয়।আমরা মনে করি, সুদানের আদালাতের এই অভিযোগের বিষয়ে বিবেচনা করার ক্ষমতা ও আগ্রহ দুটোই আছে।’
উল্লেখ্য, ইতোপূর্বে দারফুরে গণহত্যার অভিুযোগে সাবেক প্রেসিডেন্ট উমর আল বাশীর, স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ হারুন, প্রতিরক্ষামন্ত্রী আব্দুর রহীম মুহাম্মাদ হুসাইন ও দারফুরের পপুলার ডিফেন্সের এক নেতা আহমাদ কুশাইবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালাত গ্রেফতারি পরওয়ানা জারী করেন। কিন্তু তারা তখন ক্ষমতায় থাকায় এটা প্রত্যাখ্যান করেন। বর্তমান ক্যুর মাধ্যমে আসা সেনাপ্রশাসন তাদেরকে হস্তান্তরে সম্মত হয়।
