আন্তর্জাতিক ডেস্কঃ
আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সিরিয়ার বিদ্রোহীরা দেশের উত্তর-পূর্ব ইদলিবে সিরিয়ান প্রশাসনের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে।আলজাজিরা
খবরে বলা হয়, তুর্কি আর্টিলারির সহায়তায় বিদ্রোহীরা যখন রাশিয়াসমর্থিত সরকারী বাহিনীর হামলা প্রতিরোধে অগ্রসর হচ্ছিল, তখন ইদলিবের দক্ষিণে সামরিক হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
উল্লেখ্য, গত চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে সিরিয়ার প্রশাসন তাদের দুইটি সামরিক হেলিকপ্টার হারাল। প্রথমটি তুর্কি-সমর্থিত যোদ্ধাদের হামলা শুরুর সময়েই একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয় বলে জানায় তুর্কি প্রতিরক্ষামন্ত্রনালয়।
