ফাতেহ ডেস্কঃ
পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কিন্তু আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি। কোনো ধরণের হত্যাকাণ্ড তো নাই-ই, মাথা ফাটাফাটিও খুব কম হয়েছে। সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সীমান্ত হত্যা নিয়ে আমাদের দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। সে দেশের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়।
