এনআরসি করতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে : বিজেপি নেতা

এনআরসি করতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তৈরি নিয়ে ব্যাপক দুর্নীতি হওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

গতকাল শনিবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তুলেন। তিনি বলেন, এই এনআরসি করতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কথা ধরা পড়েছে ক্যাগ বা কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনে।

অর্থমন্ত্রী আরও বলেন, ভারতের অডিটর জেনারেল তাদের প্রতিবেদনে এই আর্থিক দুর্নীতির কথা উল্লেখ করেছে। উল্লেখ করেছেন ১৬টি অনিয়মের কথা। আগামী সপ্তাহে এই আর্থিক দুর্নীতির বিস্তারিত প্রতিবেদন আসাম রাজ্য বিধানসভায় জমা দেওয়া হবে।

উল্লেখ্য, আসামে বিদেশি তকমা দিয়ে বাংলাভাষীদের তাড়াতে গিয়ে আসামের বহু বাঙালি হিন্দু-মুসলিমকে বন্দী করা হচ্ছে। তাদের অনেককেই ঠাঁই দেওয়া হচ্ছে আসামের ছয়টি কারাগারে স্থাপিত বিশেষ বন্দিশিবিরে। আসামের তেজপুর, গোয়ালপাড়া, শিলচর, ডিব্রুগড়, কোঁকরাঝাড় এবং জোরহাট জেলায় এই ক্যাম্পগুলো আছে। এখন এই বন্দিশিবিরে আটক রয়েছে ৯৮৮ জন। বন্দিশিবিরে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ জন।

আগের সংবাদবাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, জাবালে নূরের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন
পরবর্তি সংবাদযমুনা টিভির প্রতিবেদনে ইসলাম-বিদ্বেষ, শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা