এফ আর টাওয়ার কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

ফাতেহ ডেস্ক

বনানীতে অগ্নিকাণ্ডের শিকার এফ আর টাওয়ার কর্তৃপক্ষকে ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার জন্য তিন তিনবার সতর্ক-নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। ওই নোটিশে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এসব আমলেই নেয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার রহমান আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, বনানীর এই এফ আর টাওয়ারে গতকাল দুপর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৩ জন। ইতিমধ্যে নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদ‘হাদিসের আলোয় জীবন গড়ি’ : চমৎকার একটি অনুবাদগ্রন্থ
পরবর্তি সংবাদঅগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে সবাইকে ।। মাওলানা ইউসুফ সুলতান