ফাতেহ ডেস্ক :
টঙ্গীর তুরাগ তীরে আলমি শুরার সাথীদের ৫৫তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে ১২ জানুয়ারি। এবারের ইজতেমা থেকে সারাদেশের উদ্দেশে দেশি-বিদেশি মিলিয়ে দাওয়াত ও তাবলিগে বের হয়েছে ২ হাজার ৮৭১ জামাত। কাকরাইল মারকাজ এ তথ্য নিশ্চিত করেছে।
দাওয়াত ও তাবলিগে বের হওয়া ২৮৭১ জামাতের মধ্যে ১ চিল্লা ও ৩ চিল্লার জন্য রয়েছে মোট ২৬০৫ দেশি জামাত। আর আরবি, উর্দু এবং ইংরেজি মিলিয়ে রয়েছে ১০৬ জামাত।
এদিকে মাস্তুরাতের জামাত বের হয়েছে ১১৪টি। বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে ৪৯টি জামাত।
