এবার কলকাতার ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি

এবার কলকাতার ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক :

রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার ঘোষণা দেয়ার পর এবার কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের নাম পরিবর্তনের দাবি তুলেছে বিজেপি। খবর সংবাদ প্রতিদিন।

খবরে বলা হয়, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা দেন মোদি। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দাবি তুলেন, এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলানো হোক। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নামে এই পার্কের নতুন নামকরণের দাবি জানান তিনি।

সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইটে বলেন, ‘আমি মোদির বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এবার ইতিহাস বদলানোর সময় এসেছে। এবার ভারতের উচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি ঝাঁসি মহল রাখা উচিত। মহারানি ভিক্টোরিয়া ঝাঁসির রানিকে সরিয়েই ভারত দখল করে।’

তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আগের সংবাদগরুর স্পর্শে মনের সব নেতিবাচকতা দূর হয়ে যায় : মহারাষ্ট্রের মন্ত্রী
পরবর্তি সংবাদরংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২