গরুর স্পর্শে মনের সব নেতিবাচকতা দূর হয়ে যায় : মহারাষ্ট্রের মন্ত্রী

গরুর স্পর্শে মনের সব নেতিবাচকতা দূর হয়ে যায় : মহারাষ্ট্রের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

গরুকে স্পর্শ করলে মনের সব ধরনের নেতিবাচক জিনিস দূর হয়ে যায় বলে দাবি করেছেন ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী যশোমতী ঠাকুর। শনিবার অমরাবতীতে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। খবর এনডিটিভি।

উদ্ধব ঠাকরের এই মন্ত্রী বলেন, ‘‌আমাদের সংস্কৃতিতে এ কথা বলা হয়েছে যে, কোনও গরুকে স্পর্শ করলে মনের ভিতর থাকা সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যাবে। গরু একটি পবিত্র প্রাণী। গাভী বা যেটিই হোক, তাদের স্পর্শ করলে আমাদের মধ্যে ভালোবাসার অনুভূত হয়।’

প্রসঙ্গত, তেওসা এলাকার এই কংগ্রেস এমপি এর আগে বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন। মহারাষ্ট্রের ভাসিমে জেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘‌আমরা তো মাত্র ক্ষমতায় এসেছি। শপথ নিয়েছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি।’

আগের সংবাদআল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মাহবুবুল হক কাদেরী ওরফে নূরে বাংলা রিমান্ডে
পরবর্তি সংবাদএবার কলকাতার ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি