
ফাতেহ ডেস্ক:
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার বাদীপক্ষের আইনজীবী ও সাক্ষীকে নিরাপত্তা দিতে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মেস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
ধর্ষণের ঘটনায় দায়ের করা দুটি মামলা একসাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ করারও নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া ওই নারীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন তার স্বামী শাহ পরাণ থানায় ছাত্রলীগকর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
