আন্তর্জতিক ডেস্ক:
প্রেসিডেন্ট আব্দুল হামিদ এপ্রিলে বাংলাদেশে আয়োজিত ওআইসির সন্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, নতুন তুর্কি রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করলে তিনি এই আমন্ত্রন জানান।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করার জন্য তুরস্কের প্রশংসা করেন।
বিভিন্ন সেক্টরে তুরস্কের সাথে আরো বানিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর রাষ্ট্রপতি জোর দেন।
তাছাড়া তিনি বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার বলে উল্লেখ করেন।
