
ফাতেহ ডেস্ক
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।
আজ সোমবার প্রায় এক ঘণ্টা এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেন তিনি।
কুরআন তিলাওয়াতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
চিকিৎসকদের বরাত দিয়ে বেগম রওশন এরশাদ জানান, ধীরে ধীরে এইচএম এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমন সময় এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম রওশন এরশাদ।
আজ বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এরশাদকে দেখতে সিএমএইচে যান। জিএম কাদেরসহ দলটির নেতারা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু গুঞ্জন-গুজবের অবসান ঘটাতে সিএমএইচ কর্তৃপক্ষ সকালে টিভি স্ক্রিনে এরশাদকে দেখানো শুরু করেন। তাতে দেখা যায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, দু’একবার হাত-পা নাড়াতেও দেখা গেছে এরশাদকে।
আরএইচ/
