বিদেশি টিভিতে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা : তথ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এবং সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমানা করা হবে।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সে সময় গতকাল রবিবার (৩০ জুন) সম্পন্ন হয়েছে। আজ সোমবার থেকে বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এবং সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমান করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, সোমবার (১ জুলাই) থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মোবাইল কোর্ট এ ধরনের অপরাধের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে।

আরএইচ/

আগের সংবাদসিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তি সংবাদএরশাদের কাছে বসে কুরআন তিলাওয়াত করলেন রওশন