এ কেমন নিষ্ঠুরতা! গর্ভধারিণী মাকে রেলস্টেশনে ফেলে গেল সন্তানেরা

প্রতীকী ছবি

ফাতেহ ডেস্ক

১০ মাস ১০ দিন যে মা অসহনীয় কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, যে মা তুমুল মমতায় লালন-পালন করে পৃথিবীর আলো-বাতাসে বড় করেছেন, সেই মাকে নিজের সন্তানেরা ২০ দিন আগে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ফেলে গেছে। প্যারালাইজড বৃদ্ধা মা খোলা আকাশের নিচে অনুভূতিহীন দেহে পিঁপড়া ও পোকার কামড় খেয়ে দিন পার করছেন অসহায়ভাবে।

বাজার স্টেশন এলাকার স্থানীয়রাই এমন নিষ্ঠুরতার অসহায় সাক্ষী। রোববার (২১ এপ্রিল) অসহায় এ মায়ের পাশে দাঁড়ান মামুন বিশ্বাস নামে এক যুবক। এ দিন সকালে ৫৬ বছর বয়সী এ বৃদ্ধাকে সড়ক থেকে তুলেন নেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধা মাকে গোসল করিয়ে ভর্তি করা হয় হাসপাতালে।

অসহায় বৃদ্ধা মা’র প্যারালাইজড হওয়ার কারণে ডান হাত, ডান পা, মুখের ডান পাশ অকেজো হয়েছে। এইজন্য নাম ঠিকানাও ঠিকমতো বলতে পারছে না।

এলাকাবাসীদের সূত্রে জানা যায়, অসহায় এ বৃদ্ধার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তার সন্তানরা তাকে স্টেশনে ফেলে যায়। চলাফেরা করতে না পারায় ময়লার মধ্যেই পড়েছিলেন তিনি।

পড়ে গিয়ে মাথায়ও আঘাত পান । কখনো খোলা আকাশের নিচে আবার কখনো স্টেশনের নিচে অসহায় বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকে। মামুন বিশ্বাস বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধা মাকে গোসল করানো হয়। তারপর তাকে নতুন পোশাক পরিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখন তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া মামুন বিশ্বাস জানান, আমাদের সবাইকে মা-বাবার প্রতি খেয়াল রাখতে হবে। এই বৃদ্ধা মা’র মতো যেন এ ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি এই বৃদ্ধা মাকে যে সন্তানেরা এভাবে ফেলে রেখে চলে গেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আগের সংবাদচলতি মাসে রেকর্ড ছাড়াবে গরম, বৃষ্টি হবে না
পরবর্তি সংবাদদেশে বাড়ছে হাফেজের সংখ্যা, বাড়ছে তারাবির সঙ্কট