
ফাতেহ ডেস্ক
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তার সঙ্গে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক আবু নাসার রিজভী জানিয়েছেন, সকালে কৃত্রিম সাপোর্ট যন্ত্র সরিয়ে নেয়ার পর তিনি কথা বলতে পারছেন।
আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক রয়েছে। এছাড়া, হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আছে এবং নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই।
দুর্বলতা কেটে গেলে আগামী দু-একদিনের মধ্যে ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান আবু নাসার রিজভী।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার ফিলিপ কোহ-এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। গত সোমবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
