
ফাতেহ ডেস্ক
ফিলিস্তিনের এন্ডোভমেন্টের মন্ত্রী জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনের বিভিন্ন ইসলামিক স্থান–মসজিদ-মাদরাসায় ১২৭ বার হামলা চালিয়েছে।
এছাড়া গতমাসে আল-আকসা মসজিদে ৩০ বার হামলা চালিয়েছে তারা। আল-খলিল এলাকার ইব্রাহিম মসজিদে আজান সম্প্রচারে বাধা দিয়েছে ৪৪ বার।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে আল-আকসা মসজিদের উপর তিনবার ইসরাইলের গিলাড্রের (ইঞ্জিন বিহীন) বিমান উড়েছে।
আদীস আরও বলেন, আল-আকসা মসজিদ ভাগাভাগি করার জন্য যায়নবাদীরা এই মসজিদ এখনও অবরোধ করে রেখেছে।
তিনি আরও বলেন ইসরাইলের শাসক জেরুজালেম এন্ডোভমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান শেইখ আব্দুল আজিম সাহলাব এবং তাঁর উপদেষ্টা শেইখ নাজেহ বাকিরাতসহ আল-আকসা মসজিদের বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কার করেছে।
এ ছাড়াও ফেব্রুয়ারি মাসে বাবুর রাহমানে মুসলমানেরা প্রবেশ করার পর চরমপন্থী ইহুদিরা এই বাবের (প্রবেশ দ্বার) দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান লিখেছে।
