
ফাতেহ ডেস্ক
ওবায়দুল কাদেরের চিকিৎসা করতে ঢাকা আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠী। তিনি এসে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করবেন।
বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেয়া হবে। তাকে বিদেশ নেয়া হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত দেবে এই মেডিকেল বোর্ড।
রোববার বুকে ব্যথা অনুভব করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। তারপর থেকে তার অবস্থার কখনো উন্নতি, কখনো অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা
