নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আমি নই, টুইট বার্তায় বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের দাবি তুলেছেন পাকিস্তানিরা।

দেশটির পার্লামেন্ট থেকেও এমন দাবি তোলা হয়েছে। এমন দাবি ওঠার পর নিজে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নন বলে জানিয়েছেন ইমরান খান।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আমি নই। এর যোগ্য সেই ব্যক্তি, যিনি কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে কাশ্মীর বিতর্কের সমাধান এবং উপমহাদেশের শান্তি ও মানব উন্নয়নের পথ সৃষ্টি করতে পারবেন।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পিএসআরএফ এর গাড়ি বহরে বোমা হামলায় ৪০ জন নিহত হয়। এর দায় নেয় স্বাধীন কাশ্মীরের দাবিতে আন্দোলন করা সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদ। তবে ওই সংগঠনকে সহযোগিতা করার জন্য হামলার দায় সরাসরি পাকিস্তানের ওপর চাপায় ভারত।

পুলওয়ামা হামলার জবাব হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা হামলা করে ভারত। এরপরই দুই দেশে পাল্টাপাল্টি বিমান হামলায় জড়িয়ে পড়ে দুই দেশ। এসময় ভারতের দুটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। যার একটি পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী।

পাইলট আটক হওয়ার পর পাল্টে যায় ভারতের পরিস্থিতি। যুদ্ধের পরিবর্তে পাইলটকে ফেরানোর বিষয়ে ঝড় তুলতে থাকে ভারতীয়রা। এমন অবস্থায় ভারত কীভাবে পাইলটকে ফেরত পাবে তার পথ খুঁজতে দিশেহারা হওয়ার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে শর্ত-বিহীন মুক্তি দেয়ার ঘোষণা দেন।

আটকের ৫০ ঘণ্টা পর পাকিস্তান ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে ব্যাপক প্রশংসিত হন ইমরান। এ নিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তোলে পাকিস্তানিরা।

আগের সংবাদবায়তুল মোকাররমে নির্মিত হবে ১৭০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন মিনার
পরবর্তি সংবাদওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকা আসছেন দেবী শেঠি