
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেলেন কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, ঢাকার গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
বিশ্বস্ত সূত্র জানা যায়, বুধবার (১৩ মার্চ) বিকেল ৩ টার ফ্লাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।
জানা যায়, এক সপ্তাহের ওমরা সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বেফাকের সদর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের। এরপর যথারীতি যাত্রাবাড়ি মাদরাসায় রমযানের ইসলাহি বয়ান ও বাদ তারাবি নিয়মিত বয়ান করবেন।
এদিকে আল্লামা মাহমূদুল হাসানের নিরাপদ ও বরকতময় সফরের জন্য দোয়া কামনা করেছেন তার অনুরাগী ও মুহিব্বিনরা।
