
ফাতেহ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে মাদক মামলার পলাতক আসামি ও তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের দুই সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মাদক মামলার পলাতক আসামী ও তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী দিল মোহাম্মদ ওরফে দিলুকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা ও অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পেয়ে বুধবার ভোররাতে তাকে নিয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে তার সহযোগীরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে দিল মোহাম্মদ গুলিবিদ্ধ এবং পুলিশের ২ সদস্য আহত হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
