করোনাভাইরাসে বন্ধ বার্তা সংস্থা এপির অফিস

ফাতেহ ডেস্ক

করোনা আতংকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির অফিস অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এপি।

সম্প্রতি সংস্থাটির এক কর্মী একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ার পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন। এর পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়।

ওই ব্যক্তির শারীরিক পরীক্ষার ফলাফল আসার আগেই ঝুঁকিমুক্ত থাকতে শুক্রবার (১৩ মার্চ) থেকেই গোটা অফিস বন্ধ করে দেয় এপি। তবে ভিডিও কার্যক্রম, রাজনৈতিক প্রচারণা, ভোট গণনার মতো কার্যক্রম বিকল্প উপায়ে চালু থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

-এ

আগের সংবাদ‘কালেমা পড়, তোকে এনকাউন্টার দেওয়া হবে’
পরবর্তি সংবাদঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলা করবো: সার্ক ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা