করোনায় মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে!

ফাতেহ ডেস্ক

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শনিবার আরো ২ হাজার ৯ জনের শরীরে কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৬৪১ জন।

শনিবার চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ঘটেছে হুবেই প্রদেশে। গতবছরের শেষে এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই কভিড-১৯ ভাইরাস ছড়াতে শুরু করে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই জানিয়েছেন, ভাইরাস আক্রান্ত ৮ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দ্রুতগতিতে ছড়াতে থাকা এ রোগের সংক্রমণ ঠেকাতে বিশ্বের সব দেশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, কম্বোডিয়ায় বন্দরে নোঙ্গর করা ওয়েস্টারড্যাম জাহাজটিতে এক জনের শরীরে কভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি মার্কিন নাগরিক বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে নতুন করে মিলেছে কভিড-১৯ ভাইরাস। এদিকে হংকং-এর হাসপাতালগুলোতে ভাইরাস প্রতিরক্ষামূলক সরঞ্জামের যোগান দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চীন ফেরত নাগরিকদের কোয়ারেণ্টাইনে রাখার জন্য জায়গা দেয়ার কথা জানিয়েছে হংকং ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ।

-এও

আগের সংবাদদূর্ঘটনার শিকার ১৭ বাংঙ্গালী নারীকে দরিদ্র সৌদি নারীর বাড়িতে আশ্রয়দান
পরবর্তি সংবাদ‘অবৈধ সম্পদ; সন্দেহ হলে ঘরে গিয়ে তল্লাশি চালানো হবে’