
আন্তর্জাতিক ডেস্ক
করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে মস্কোর সেন্ট্রাল মসজিদে ২৪ ঘন্টা কুরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছে রাশিয়ার সর্বোচ্চ ফতোয়া পরিষদ। খবর, আরটি।
ফতোয়া পরিষদ ১৭ মার্চ তাদের এক বিবৃতিতে জানায়, “রুশ মুসলিমদের প্রতিনিধিত্বকারী ফতোয়া পরিষদের মাননীয় প্রধান মুফতী শায়েখ রাবী আয়নুদ্দিনের পরামর্শে মস্কোর জামে মসজিদে চব্বিশ ঘন্টাব্যাপী তেলাওয়াত শুরু হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, ‘বিশ্বব্যাপী করোনার প্রকোপ রোধে আল্লাহ তায়ালার নিকট দোয়ারই একটি বিশেষ মাধ্যম এই তেলাওয়াত।’
উল্লেখ্য, তেলাওয়াত মস্কো জামে মসজিদ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
