তেহরানের আকাশ থেকে ঝড়ছে বেগুন !

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের আকাশ থেকে হঠাৎ করেই বৃষ্টির মতো মানুষের মাথার ওপর বেগুন পড়ছে। গত পনের মার্চ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রুশ গণমাধ্যম আরটিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাস্তায়, মানুষের মাথায় ও গাড়ির ওপর আকাশ থেকে একের পর এক বেগুন পড়ছে। এবং মানুষ বেগুনের আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ  করছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও  বিষয়ে তেহরানের নিরাপত্তা ও সামরিক বিষয়ক ডেপুটি কমান্ডারের বক্তব্য ইরনার বরাতে আরটি জানায়, যুক্তরাষ্ট্রের হলিউডে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ইরানী নাগরিক আমীন তাক্বী বুরা এই ভিডিও এর পেছনে রয়েছে।

সম্প্রতি তিনি পিতার মৃত্যুর কারণে তেহরানে আসেন। কিন্তু করোনার কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় তিনি আর যুক্তরাষ্ট্র ফিরতে পারেননি।

আগের সংবাদপারমানবিক শক্তি অর্জনেই সকল সমস্যার সমাধান: রুহানী
পরবর্তি সংবাদকরোনা থেকে রক্ষা পেতে রুশ সেন্ট্রাল মসজিদে ২৪ ঘন্টা তেলাওয়াত শুরু