করোনা ভাইরাস : আত্মঘাতী হামলা বন্ধসহ ইসলামিক স্টেটের বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

করোনার কারণে যোদ্ধাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আত্মঘাতী হামলা বন্ধের নির্দেশ দিয়েছে উগ্র সংগঠন ইসলামিক স্টেট। খবর ডাফেল ব্লক ও দ্যা সানডে টাইমস।

আমেরিকান ডাফেল  ১৪ তারিখ তাদের এক প্রতিবেদনে জানায়, প্রাণঘাতী করোনার কারণে ইসলামিক স্টেটের মুখপাত্র আবু হামজা তাদের যোদ্ধাদের প্রতি নির্দেশনা দিয়ে জানায়, ‘জনাকীর্ণ বাজার, সেনাব্যারাক ও ক্যাফের মতো আত্মঘাতী হামলার  জায়গাগুলো রোগের ছড়ানোর বিশেষ ভূমিকা রাখছে। তাই আমাদের সকল যোদ্ধাদের বাড়িতে থাকতে এবং এসব স্থান থেকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছি।

‘এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আমরা বিশ্বাস করি এটি সঠিক। আমাদের আত্মঘাতী হামলাকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা প্রদান সবসময় আমাদের প্রধান অগ্রাধিকার।’ জানান, জঙ্গী সংগঠনটির মুখপাত্র আবু হামজা।

অন্যদিকে আজ ১৫ মার্চ দ্যা সানডে টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয়, সংগঠনটির পত্রিকা ’আন নাবা’  বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলীর কথা উল্লেখ না করে হাদীসের বর্ণনা অনুসারে মহামারী আক্রান্ত অঞ্চল থেকে দূরে থাকার নির্দেশ দেয়। হাঁচি ও হাই দেয়ার সময় হাত মুখে রাখতে ও মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়।

দ্যা সানডে জানায়, সংগঠনটি সাধারণত কালো মাস্ক ব্যবহারে অভ্যস্থ। তারা তাদের নিকট আটক বন্দীদের শিরোচ্ছেদে কালো পরেই ভিডিওতে আসতো।

 

 

আগের সংবাদইয়াসিনই ছিল বিধবা মা ও প্রতিবন্ধী ভাইদের শেষ আশা
পরবর্তি সংবাদসাংবাদিক আরিফুলের আগে বৃদ্ধকে পিটিয়ে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন নাজিম