কলম্বিয়ায় পৃথক তিনটি হামলায় ১৭ জন নিহত

ফাতেহ ডেস্ক:

কলম্বিয়ায় পৃথক তিনটি স্থানে সহিংসতায় ১৭ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় নিহতের এই ঘটনা ঘটে।

লাতিন আমেরিকান দেশটির নারিনো প্রদেশে ৬ জন ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় আরও ছয় জন নিহত হয়। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

এক টুইট বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের সজনদের জন্য দু:খ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সেখানকার মানবাধিকার সংস্থাগুলো।

এর আগে গত সপ্তাহে দেশটিতে মাদক চোরাকারবারি নিয়ে সহিংসতায় ৮ জন নিহত হয়।

আগের সংবাদঢাকা-চট্টগ্রামের পরই করোনার ভয়াবহতা বেশি কুমিল্লায়
পরবর্তি সংবাদঅনলাইনে বাড়ছে শ্লীলতাহানি