কাজাখস্তানে ১০০ আরোহীসহ বিধ্বস্ত বিমান, নিহত ১৪

কাজাখস্তানে ১০০ আরোহীসহ বিধ্বস্ত বিমান, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :

কাজাখস্তানে ১০০ আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

শুক্রবার স্থানীয় সময় সকালে বেক এয়ারের ফ্লাইট জেড ৯২১০০ ওই ফ্লাইটটি আলমাতি বিমানবন্দর থেকে রাজধানী নুর সুলতানের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর এ দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা প্রদানে সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়।

আগের সংবাদশুক্রবারে বাড়তি সতর্কতা, উত্তরপ্রদেশের ২১ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ
পরবর্তি সংবাদঊনিশের মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র