কাবুলে তালেবান হামলা, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ৬৮ জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া এর।

এর আগে গণমাধ্যম আল-জাজিরা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছিল, এ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবান । আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কারিগরি স্থাপনা এ হামলার লক্ষ্য ছিল বলে তালেবানদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামলা হওয়া এলাকাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে কোনো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরএইচ/

আগের সংবাদ৩৮তম বিসিএসের ফল প্রকাশ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৬২ জন
পরবর্তি সংবাদহলি আর্টিজানের তিন বছর : ফিরে দেখা গুলশান হামলা