কারাতে বিজয়ীর জন্য হজ্বের টিকিট

কারাতে বিজয়ী পাবে হজ্বের টিকিট

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার মুসলিম কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিজয়ীকে হজ্বের টিকিট দেয়ার ঘোষণা করেছে তাতারিস্তানের ফতোয়াবিভাগ।

আন্তর্জাতিক কুরআন-সংবাদ সংস্থা(ইকনা) এর প্রতিবেদনে বলা হয়, তাতারিস্তানের রাজধানী কাজানে ২৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে কারাতি প্রতিযোগিতা। রাশিয়ার মুসলিম কারাতে খেলোয়াড় অংশগ্রহন করবে এই প্রতিযোগিতায়।

রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত তাতারিস্তানের উনবিংশ শতাব্দীর আলিম ও ক্রীড়াবিদ মাও. শিহাবউদ্দিন মারজানীর নামে ‘মারজানী কাপ’ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে জানান তাতারিস্তানের দারুল ইফতা।

তাতারিস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ বিজয়ীদের এই পুরুস্কার প্রদান করবে।

আগের সংবাদগুলি খাব, তারপরেও কাগজ দেখাব না: আসাদুদ্দিন ওয়াইসি
পরবর্তি সংবাদমৃত্যুদন্ড মওকুফের দাবিতে নিহতের বাড়ির সামনে গোত্রপ্রধানদের আহাজারী (ভিডিও)