আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি-কারাগারের এক বন্দী মৃত্যুদন্ড থেকে মুক্তি পেতে দেশের গোত্রপ্রধানদের সাহায্য চেয়ে আবেদন জানায়। বন্দীর আবেদনের পর গোত্রপ্রধানরা নিহতের বাড়ির সামনে শুয়ে পড়ে ক্ষমার জন্য আহাজারি করতে থাকেন।খলিজ টাইমস
খবরে বলা হয়, সৌদি আরবের কারাগারে সবচে দীর্ঘসময় (৩০ বছর) মৃত্যুদন্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। সৌদি কারাগারে ধর্মীয় ব্যক্তিরা আলোচনা করতে গেলে এই বন্দী ভিডিও এর মাধ্যমে গোত্রপ্রধানদের নিকট মৃত্যুদন্ড মওকুফের জন্য আবেদন করার পরই বিভিন্ন গোত্র উদ্যগী হয়ে ওঠে।
নিহতের বাড়ির সামনে গোত্রপ্রধানদের অবস্থানের পর নিহতের পরিবার মৃত্যুদন্ড একসপ্তাহের জন্য পিছিয়ে দেয়ার কথা জানায়।
উল্লেখ্য, সৌদি আরবে শরিয়াহ আইন থাকায় নিহতের পরিবার অর্থের বিনিময় কিংবা অর্থ ছাড়াই দোষীকে মাফ করে দিতে পারে। এবং এক্ষেত্রে আর সরকারের কোন কিছু করার থাকে না। এবং সে মুক্ত হয়ে যায়।
ইতোপূর্বেও বিভিন্ন মৃত্যুদন্ড মাফের ক্ষেত্রে গোত্রপ্রধানদের ভূমকি খুবই ফলদায়ক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই সকলে আশা করা যাচ্ছে, এই বন্দী হয়তো সাক্ষাত মৃত্যু থেকে মুক্তি পেয়ে খোলা আকাশ দেখতে ও অনুভব করতে পারবে।
ভিডিও দেখুন-
https://twitter.com/hashtag/%D8%A7%D8%A8%D9%86_%D9%83%D8%AF%D9%85%D9%87_%D8%A7%D9%82%D8%AF%D9%85_%D8%B3%D8%AC%D9%8A%D9%86_%D9%8A%D9%86%D8%AE%D8%A7%D9%83%D9%851?src=hash
