কালবৈশাখীর তাণ্ডবে গোপালগঞ্জে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ফাতেহ ডেস্ক

কালবৈশাখীর তাণ্ডবে গোপালগঞ্জ ও মাদারীপুরে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা জায়গায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ঝড়ে ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতি হয়েছে উঠতি ফসলের।

শনিবার রাতের এ ঝড়ে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের টিন চাপা পড়ে মারা যায় কয়েক হাজার মুরগীর বাচ্চা মারা যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ ফসল ও আমের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে মাদারীপুরের শিবচরের বাঁশকান্দির শেখপুর বাজারের অর্ধ শতাধিক দোকানঘর, ২টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়সহ ২ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। বন্ধ রয়েছে জেলার বিভিন্ন উপজেলার বিদ্যুত সংযোগ।

আগের সংবাদগণপরিবহনে নারীদের শ্লীলতাহানি : যেভাবে প্রতিরোধ সম্ভব
পরবর্তি সংবাদমিয়ানমার নিজেদের দাবি করায় সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন