কাশ্মীরকে সন্ত্রাসী ভূখণ্ড বলে উসকানি ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্সের

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরকে সন্ত্রাসী ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন ইসলাম বিদ্বেষী মতামতের জন্য বিখ্যাত ডাচ রাজনীতিবিদ গের্ট ওয়াইল্ডার্স। এক টুইটবার্তায় কাশ্মীরের গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে ভারতের প্রশংসা করেছেন তিনি।

টুইটে ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্স ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে উল্লেখ করেছেন। যেখানে সংবিধান লঙ্ঘনের কারণে ভারতের সংবিধান বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা ক্ষমতাশীন দল বিজেপিকে কটূক্তি করেছেন, সেখানে ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্সের কাছে ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে মনে হয়। যা চরম হাস্যকর। মূলত ইসলাম বিদ্বেষী ও মুসলমানদের ক্ষতি সাধনে বিশ্বব্যাপী সংগ্রাম ও সাধনা করে যাচ্ছে এ ডাচ রাজনীতিক। ভারত সরকার ও সেনাবাহিনী কর্তৃক নিরাপরাধ কাশ্মীরের ওপর গণহত্যা ও স্বায়ত্তশাসন বাতিলের পর তার এ টুইটা বার্তাই তা প্রমাণ করে।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল ইসলাম বিদ্বেষী এ গের্ট ওয়াইল্ডার্স। তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে যা বাতিল করতে বাধ্য হয়।

উল্লেখ্য যে, কাশ্মীরে গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিল একটি অত্যন্ত ন্যাক্কারজনক ইস্যু। যা দক্ষিণ এশিয়ায় আরো একটি ফিলিস্তিনের জন্ম হতে পারে। যেখানে আজাদির সংগ্রামে নিঃশেষ হবে কাশ্মীর। নিষ্পেষিত হবে ইসলাম ও মুসলিম জনতা। এর প্রভাব পড়বে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতেও।

আগের সংবাদকাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের সিদ্ধান্তে মোদিকে সমর্থন আরব আমিরাতের
পরবর্তি সংবাদকাশ্মীরের পর এবার ভারতের পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা