কাশ্মীরিদের সঙ্গে সংহতি : দেশজুড়ে বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত কাশ্মীরে ভারতের দমনপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর এএফপির।

টুইটারে এক পোস্টে তিনি বলেন, আমি চাই- শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কাশ্মীরের সঙ্গে সংহতি প্রকাশে সব পাকিস্তানি রাস্তায় বেরিয়ে আসুক। আমরা কাশ্মীরিদের এই বার্তা দিতে চাই যে, আমাদের দেশ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তাদের সঙ্গে রয়েছি।

তবে ইমরান খানের দেশব্যাপী বিক্ষোভের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমার বলেন, আতঙ্কজনক পরিস্থিতি ফুটিয়ে তুলতে এটা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

এদিকে বৃহস্পতিবার স্থল থেকে স্থলে হামলায় সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। দেশটির আইএসপিআরের মহাপরিচালক বলেন, এটি বিভিন্ন ধরনের বিস্ফোরক কিংবা ওয়ারহেড বহনে সক্ষম।

আগের সংবাদযুক্তরাজ্যের বিমানবন্দরে হয়রানির শিকার মুসলিমরা
পরবর্তি সংবাদ‘লড়কে লেঙ্গে আযাদী’ : দেশবিভাগের টাইমলাইন