
আন্তর্জাতিক ডেস্ক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি যাত্রীবাহী গাড়ি উল্টে গভীর খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।
রবিবার রাজৌরির একটি সড়ক থেকে গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৌরির স্থানীয় সরকারি কর্মকর্তা আয়জাজ আসাদ বলেন, পুঞ্চ জেলা থেকে একটি টেম্পোতে করে ৩৫ আরোহী রাজৌরির শারদা শারিফের দিকে যাচ্ছিলেন। পরে থানামান্ডি এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে।
