সৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আবহা বিমানবন্দর ও খামিস মুশত্যা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এসব হামলা চালানো হয়। হামলা চালানোর খবর নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র ইয়াহয়া সারি। খবর আল মাসিরা টেলিভিশন।

মুখপাত্র জানান, আনসারুল্লাহ বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেফ-২কে ড্রোন দিয়ে আসির প্রদেশে অবস্থিত আবহা বিমান বন্দরে এবং কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। একটি ড্রোন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের ওপর আঘাত হানতে সক্ষম হয় বলেস মুখপাত্র জানিয়েছে।

মুখপাত্র আরো বলেন, সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় বহু ইয়েমেনি হতাহত হওয়ায় এর প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৬,০০০ জন ইয়েমেনি নিহত হয়েছে বলে এর আগে আমেরিকা ভিত্তিক একটি সংস্থা জানিয়েছিল।

আগের সংবাদজম্মু-কাশ্মীরের সচিবালয় থেকে সরানো হলো রাজ্যের ‘আলাদা’ পতাকা
পরবর্তি সংবাদকাশ্মীরে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে নিহত ৫