
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরে ৫০ হাজার শূন্যপদে চাকরির ঘোষণা দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
গভর্নর সত্যপাল মালিক জানিয়েছেন, জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অংশ করতে উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি বিভিন্ন ক্ষেত্রে ৫০ হাজার পদে নিয়োগ দেয়া হবে। জম্মু-কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত হলে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরাও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাইবেন।
তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। খুব দ্রুত ৫০টি কলেজ খুলবে জম্মু-কাশ্মীরে। ইতোমধ্যেই প্রায় তিন হাজার প্রাথমিক স্কুল খুলে দেয়া হয়েছে। লাদাখে স্কুল ও কলেজ স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।
