
আন্তর্জাতিক ডেস্ক
সপ্তাহের প্রতি শুক্রবার ‘কাশ্মীর আওয়ার’ পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রতি শুক্রবার দুপুরে পাকিস্তান এবং কাশ্মীরের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হবে।
আসন্ন প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। সেনা মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর আওয়ার পালনকালে সাইরেনও বাজানো হবে। ওই সম্মেলনে বেসামরিক এবং সেনাবাহিনীর শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আগামী শুক্রবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কাশ্মীর আওয়ার পালনের মধ্য দিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লোকজনের প্রতি সংহতি প্রকাশ করবে পুরো পাকিস্তানের জনগণ।
এই কর্মসূচিতে তরুণদের বিশেষ করে ছাত্রদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আসিফ গফুর। তিনি বলেন, জাতীয় বীর, বিনোদন শিল্পের লোকজন, গণমাধ্যমের প্রতিনিধিরাও কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ওই কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বলেন, ওই কর্মসূচিতে ‘কাশ্মীর বান গায়া পাকিস্তান’ (কাশ্মীর পাকিস্তানের একটি অংশে পরিণত হবে) স্লোগান দেয়া হবে।
