কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে শাসালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর ইস্যুতে যেকোনো ধরনের প্রতিশোধমূলক আগ্রাসন থেকে বিরত থাকতে পাকিস্তানকে আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীরে ‘প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের স্তম্ভ হলো স্বচ্ছতা ও রাজনৈতিক অংশগ্রহণ’ নীতি ভারত সরকার মেনে চলবে বলে আশা করছে কমিটি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি ইলিয়ট এল এনজেল, সিনেট ফরেন রিলেশনস কমিটির র‌্যাংকিং সদস্য সিনেটর বব মেন্ডেজ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন। খবর অনলাইন জি নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হিসেবে সব নাগরিককের সুরক্ষা ও সবার সমান অধিকার প্রদর্শন করার সুযোগ আছে ভারতের সামনে। এর মধ্যে রয়েছে স্বাধীনভাবে সমাবেশ করা, তথ্য পাওয়া, আইনের অধীনে সমান সুরক্ষা পাওয়া। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশকে উৎসাহিত করা থেকে পাকিস্তানকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

একই সঙ্গে পাকিস্তানের ভিতরে সন্ত্রাসীদের অবকাঠামোর বিরুদ্ধে চোখে পড়ার মতো পদক্ষেপ নিতে আহবান জানানো হয়। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনমন করেছে ইসলামাবাদ। স্থগিত করেছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য। এরপরই যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি ওই বিবৃতি দিয়েছে।

আগের সংবাদকাশ্মীরের ৩৭০ ধারা বাতিল, নাগাল্যান্ডের ৩৭১ ধারা কেন নয়?
পরবর্তি সংবাদভারতে দশম শ্রেণির পরীক্ষায় ‘জয় শ্রীরাম’ প্রশ্ন নিয়ে বিতর্ক