‘কিশোর আলো’র অনুষ্ঠানে নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র খেলাফতের

‘কিশোর আলো’র অনুষ্ঠানে নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র খেলাফতের

ফাতেহ ডেস্ক :

দৈনিক প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে কলেজ ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

আজ সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মওলানা আলতাফ হোসাইন। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী খেলাফত বাংলাদেশের নেতারা।

মানববন্ধনে নেতারা নাইমুল আবরার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিতর্কিত ‘প্রথম আলো’ ও কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তির অনুষ্ঠানে ‘কি আনন্দ’ শিরোনামের অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে না নিয়ে ৫ কিলোমিটার দূরে অনুষ্ঠান স্পন্সর করা মহাখালি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

আগের সংবাদইসকনের ধর্ম, সেবা ও সম্প্রীতির নমুনা
পরবর্তি সংবাদচিলমারীতে ইট দিয়ে মাথা থেঁতলে মাদরাসাছাত্রকে খুন