‘কিশোর আলোর’ অনুষ্ঠানে নিহতের ঘটনায় ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন আগামীকাল

‘কিশোর আলোর’ অনুষ্ঠানে নিহতের ঘটনায় ছাত্র খেলাফতের মানববন্ধন আগামীকাল

ফাতেহ ডেস্ক:

দৈনিক প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে কলেজ ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করবে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।আগামীকাল সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মানববন্ধনে ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাত (১৫) নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিতর্কিত ‘প্রথম আলো’ ও কিশোর আলো’-এর ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন। সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলম।

আগের সংবাদভারতের নতুন মানচিত্র ভুল : পাকিস্তান
পরবর্তি সংবাদভোলার হত্যাকাণ্ডে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন চরমোনাই পীর