কুমিল্লার হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন

ফাতেহ ডেস্ক

কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এ জামিন দেন।

একই সঙ্গে খালেদা জিয়াকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- জানাতে রুল জারি করে আদালত। এর আগে, মঙ্গলবার এই মামলায় খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি শেষ হয়। গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ হয়।

এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতালের সময়, চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারা যান আটজন।

পরদিনই চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করা হয়।

আগের সংবাদচকবাজারে নিহত ১১ জনের ডিএনএ শনাক্ত
পরবর্তি সংবাদওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : চিকিৎসক