
ফাতেহ ডেস্ক
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক আবু নাসার রিজভী।
সিঙ্গাপুরে আবু নাসার রিজভী সাংবাদিকদের জানান, দু’এক দিনের মধ্যে কাদেরের কৃত্রিম যন্ত্র খুলে ফেলা হবে। তিনি বলেন, ওবায়দুল কাদেরের কিডনীর অবস্থা স্থীতিশীল আছে। এছাড়াও হার্টের অবস্থা ও প্রেসার স্বাভাবিক।
শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তীতে বাইপাস করা বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ডাক্তার ফিলিপ কোহ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, ডাক্তার ফিলিপ কোহ-এর নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
গত সোমবার রাতে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
